বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার সময় আটক ৯

ঝিনাইদহের মহেশপুর থেকে বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি। শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে মহেশপুর উপজেলার একাশিপাড়া গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার রাজাপুর গ্রামের ইলিয়াছ শেখের ছেলে আসাদুজ্জামান (১৬), মৃত আবুল শেখের ছেলে সাগর শেখ (৩২), তার স্ত্রী জোসনা বেগম (২৫) ছেলে হাসান শেখ (৪), নওগার আত্রাই উপজেলার পৌসাত্ততা গ্রামের মৃত খাজাউদ্দিন প্রামানিকের ছেলে সাহাদত আলী (২৪) ও তার স্ত্রী ফামেতা জাহান শিউলী (১৯)। এছাড়াও রয়েছেন তিন সহযোগিতাকারী।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদে জানতে পারি মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই ৬ জন ও সহযোগিতা করার জন্য আর ৩ জনকে আটক করা হয়।

বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.