‘বিদেশি মুরগির মাংস খেয়ে’ যুক্তরাজ্যে ৫ জনের মৃত্যু

আমদানি করা ‘দূষিত’ মুরগির মাংস দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাবার খেয়ে যুক্তরাজ্যে অন্তত পাঁচজন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ওই মাংসে থাকা ব্যাকটেরিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন আরও কয়েকশ’ মানুষ।

ব্রিটিশ গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, মুরগির মাংস খাওয়ার পর সালমোনেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন অন্তত ৪৮০ জন।
এদের মধ্যে এক-তৃতীয়াংশই এত বেশি অসুস্থ হয়ে পড়েছেন যে, তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
আক্রান্তদের মধ্যে ৪৪ শতাংশই অনূর্ধ্ব ১৬ বছর বয়সী।

দেশটির জনস্বাস্থ্য পর্যবেক্ষকরা জানিয়েছেন, অন্তত একজনের মৃত্যুর কারণ হিসেবে সালমোনেলা সংক্রমণের বিষয়ে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ।
বাকি চারজনের মৃত্যুর সঙ্গেও এই ব্যাকটেরিয়া সংক্রমণের যোগসূত্র রয়েছে, তবে তাদের মৃত্যুর কারণ সালমোনেলাই কি না তা এখনো পরিষ্কার নয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.