অক্সফোর্ড ইউনিভার্সিটির কোভিড ল্যাবে সাইবার হামলা

বিশ্বজুড়ে করোনাভাইরাসের তাণ্ডব কিছুটা নিয়ন্ত্রণে এলেও ভাইরাসটির নতুন নতুন ধরন আতঙ্ক বাড়াচ্ছে। চলছে গবেষণাও। এরইমধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটির কোভিড-১৯ গবেষণাগারের সঙ্গে সংশ্লিষ্ট একটি ল্যাবে সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তবে টিকা গবেষণার তথ্য সুরক্ষিত আছে বলে দাবি করেছেন তারা।

রয়টার্স জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি এই হামলা হয়। তবে হামলার পেছনে কে বা কারা রয়েছে তা এখনো স্পষ্ট নয়।

ভুক্তভোগী ডিভিশন অফ স্ট্রাকচারাল বায়োলজি ল্যাবরেটরি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা কভিড-১৯ টিকার উন্নয়নের সঙ্গে ‘সরাসরি সম্পৃক্ত নয়’।

এই ল্যাবের বিজ্ঞানীরা কভিড-১৯ কোষের কাজের প্রক্রিয়া এবং এগুলোর ক্ষতি কীভাবে আটকানো যায় সে বিষয়ে গবেষণা চালাচ্ছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.