এলডিসির সুযোগ সুবিধা আরো পাঁচ বছর পাবে বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার সুপারিশ পেল বাংলাদেশ।
জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট (সিডিপি) শুক্রবার রাতে এই সুপারিশ করেছে।
বাংলাদেশ এমন এক সময়ে এই সুপারিশ পেল, যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপন করা হচ্ছে।
মাথাপিছু আয়, মানবসম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা—এই তিন সূচক দিয়ে একটি দেশ উন্নয়নশীল দেশ হতে পারবে কি না, সেই যোগ্যতা নির্ধারণ করা হয়।
২০১৮ সালের সিডিপির মূল্যায়নে তিনটি সূচকেই বাংলাদেশ নির্দিষ্ট মান অর্জন করেছিল।
এবারের মূল্যায়নেও সেই অর্জন ধরে রেখেছে বাংলাদেশ।

তবে এলডিসি থেকে বের হয়ে পূর্ণ উন্নয়নশীল দেশ হওয়ার চূড়ান্ত স্বীকৃতি মিলতে বাংলাদেশকে আরো পাঁচ বছর অপেক্ষা করতে হবে। সাধারণত সিডিপির সুপারিশের তিন বছর পর চূড়ান্ত স্বীকৃতি মেলে।
গত ১৫ জানুয়ারি সিডিপির সঙ্গে বৈঠকে করোনার কারণে বাড়তি দুই বছর সময় চেয়েছে বাংলাদেশ। সিডিপি সেই অনুরোধ রেখে সুপারিশ করলে ২০২৬ সালে চূড়ান্ত স্বীকৃতি মিলবে।
ঐ বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই চূড়ান্ত স্বীকৃতি পাওয়া যাবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.