ব্রিটিশ রাজপ্রাসাদের বিরুদ্ধে মেগান মার্কেলের অভিযোগ

ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস মিথ্যা জিইয়ে রাখছে বলে অভিযোগ করেছেন প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল।
যুক্তরাষ্ট্রের উপস্থাপক অপরাহ উইনফ্রেকে দেয়া এক সাক্ষাৎকারে ডাচেস অব সাসেস্ক মেগান এ কথা বলেছেন।

আগামী রবিবার মার্কিন যুক্তরষ্ট্রে এ সাক্ষাৎকারের ওপর এক বিশেষ টেলিভিশন শো সম্প্রচার হওয়ার কথা রয়েছে।
স্বামী হ্যারিকে সঙ্গে নিয়ে দেয়া এ সাক্ষাৎকারে তারা কেন রাজকীয় দায়িত্ব ছেড়ে দিয়েছেন, সে বিষয়ে কথা বলেছেন তিনি।

`অপরাহ উইথ মেগান অ্যান্ড হ্যারি: আ সিবিএস প্রাইমটাইম স্পেশাল’ শিরোনামে বিশেষ ওই টিভি শো যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যেও প্রচার করা হবে।
তবে যুক্তরাজ্যে কখন প্রচারিত হবে, তা স্পষ্ট নয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.