ব্রিটিশ রাজ পরিবারের বর্ণবাদী আচরণ নিয়ে মুখ খুলেছেন ডাচেস অব সাসেক্স ও প্রিন্স হ্যারির স্ত্রী মেগান।
তিনি বলেছেন, তার অনাগত সন্তানের গায়ের রং নিয়ে রাজ পরিবার উদ্বিগ্ন ছিল এবং এ ঘটনা দ্বারাই বোঝা যায় কেন তার ছেলেকে প্রিন্স উপাধি দেয়া হয়নি।
অপরাহ উইনফ্রের উপস্থাপনায় রোববার মার্কিন টেলিভিশন সিবিএসের টক শোতে হাজির হয়েছিলেন প্রিন্স হ্যারি ও মেগান।
সেখানেই এসব কথা বলেছেন তিনি।
মেগানের মা একজন কৃষ্ণাঙ্গ ও বাবা শ্বেতাঙ্গ।
টক শোতে তিনি বলেন, ২০১৮ সালে ব্রিটিশ রাজ পরিবারে বিয়ে করার আগ পর্যন্ত তিনি অতি সরল ছিলেন।
কিন্তু সহযোগিতা চেয়েও আদৌ না পাওয়ার পরে তার মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দেয় এবং নিজের ক্ষতি করার চিন্তাও তিনি করেছিলেন।