নিজ খরচে হোটেল র‌্যাডিসনেও কোয়ারেন্টাইনে থাকার সুযোগ যুক্তরাজ্যফেরতদের

যুক্তরাজ্যফেরত যাত্রীদের কেউ চাইলে এখন থেকে নিজ খরচে রাজধানীর পাঁচতারকা র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়ারটার গার্ডেন হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে পারবেন।
সরকার নির্ধারিত আগের ২৪টি হোটেলের সঙ্গে নতুন করে পাঁচ তারকা এ হোটেলটি যুক্ত হয়েছে।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা সম্বলিত চিঠি জারি হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে লেখা ওই চিঠিতে বলা হয়, যুক্তরাজ্যে নতুন উচ্চ ক্ষমতাসম্পন্ন দ্রুত সংক্রমণশীল কোভিড-১৯ ভাইরাসের স্ট্রেইন শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে সারাবিশ্বের সঙ্গে যুক্তরাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়।
বাংলাদেশে যাতে এ ভাইরাসের সংক্রমণ না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর এ সংক্রান্ত অনুশাসন দেন।
সেই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যফেরত যাত্রীরা, যারা সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে আগ্রহী নন তাদের জন্য নিজ খরচে হোটেলে অবস্থানের জন্য র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়ারটার গার্ডেন হোটেলকে নির্ধারণ করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.