ধূমপান ছাড়তে ভেপিং সবচেয়ে কার্যকর

যুক্তরাজ্যের ধূমপায়ীরা ধূমপান ছাড়ার ক্ষেত্রে ক্রমেই অধিকহারে ভেপিংয়ের ওপর নির্ভরশীল হয়ে উঠছেন।
গেল বছর যুক্তরাজ্যে ধূমপান ছেড়েছেন এমন ব্যক্তিদের প্রায় এক তৃতীয়াংশই ভেপিংয়কে ধূমপান ছাড়ার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।

যুক্তরাজ্যের পাবলিক হেলথ ডিপার্টমেন্টের (পিএইচই) গবেষণায় চিত্র উঠে এসেছে।
লন্ডনের কিংস কলেজ পাবলিক হেলথের হয়ে এই গবেষণা পরিচালনা করেছে।
সম্প্রতি দেশটির সরকারি ওয়েবসাইটে গবেষণার ফল প্রকাশ করা হয়েছে।
পিএইচইর স্বাস্থ্য সেবা উন্নয়ন বিষয়ক পরিচালক জন নিউটন বলেন, যুক্তরোজ্যে এখনো মৃত্যু ও অসুস্থতার অন্যতম কারণ ধূমপান।
২০১৯ সালে দেশটিতে প্রায় ৭৫ হাজার লোক মারা গেছেন ধূমপানের কারণে।

নিউটনের মতে, ধূমপান পুরোপুরি ছাড়তে পারলে সবচেয়ে ভালো।
তবে তা সম্ভব না হলে বিকল্প হিসেবে ভেপিংকে বেছে নেওয়াই সঠিক সিদ্ধান্ত হবে। কেননা, তারা এখন পর্যন্ত সাত দফায় গবেষণা পরিচালনা করেছেন ভেপিং নিয়ে।
প্রতিবারই দেখেছেন ধূমপান ছাড়ার সবচেয়ে কার্যকর উপায় ভেপিং।
২০১৭ সালে প্রায় ৫০ হাজার ধূমপায়ী ভেপিংয়ের সহায়তায় ধূমপান সফলভাবে ধূমপান ছেড়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.