ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাস্ট্রাজেনেকার টিকা নিচ্ছেন

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার বিরুদ্ধে নানা অভিযোগের মধ্যে এই টিকা গ্রহণ করবেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

জনগণকে আশ্বস্ত করতে তিনি এ ঘোষণা দিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

গতকাল বুধবার পার্লামেন্টে বরিস জনসন বলেন, অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা সম্পর্কে আমি জানাতে চাই, আমি খুব দ্রুতই এই টিকা গ্রহণ করব। আমি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাই গ্রহণ করব।

সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া ও রক্ত জমাট বাঁধার অভিযোগ ওঠে। এসব অভিযোগের কারণে এরই মধ্যে কয়েকটি দেশ টিকাদান কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যাস্ট্রাজেনেকা ও ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিগুলো জোর দিয়ে বলেছে- এই টিকাটি নিরাপদ। রক্ত জমাট হওয়া নিয়ে যা বলা হচ্ছে, তার সঙ্গে এই টিকা নেওয়ার কোনো সম্পর্ক নেই।

কানাডা সরকারের পক্ষ থেকে দেশের জনগণের প্রতি টিকা গ্রহণের আহ্বান জানিয়ে এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে আশ্বাস দেওয়া হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বনরস জনসনও তাদের সঙ্গে গলা মিলিয়েছেন। তার মতে, এই টিকায় ক্ষতিকর কিছু নেই।

অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে বলা হয়েছে, টিকা প্রয়োগ করা ১ কোটি ৭০ লাখের বেশি মানুষের সুরক্ষা তথ্য পর্যালোচনা করে রক্তে জমাট বাধাসহ কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। অঞ্চল, লিঙ্গ, বয়স ভেদে কিংবা নির্দিষ্ট কোনো দেশ থেকেও এমন তথ্য মেলেনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.