বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্রিটেনের রানির উষ্ণ অভিনন্দন

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের রানি এলিজাবেথ।
লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে লেখা চিঠিতে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে দেশটির আরও উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন রানি এলিজাবেথ।

ব্রিটেন কুইন বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বিশেষ উৎসবে আপনাকে (প্রেসিডেন্ট আবদুল হামিদ) খুশির সঙ্গে আমার অভিনন্দন ও বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা জানাচ্ছি।’

ওই বার্তায় রানি আরও বলেন, দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব ও সহমর্মিতা রয়েছে সেটি আমাদের সম্পের্কের ভিত্তি।
এটি এখন যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই ৫০ বছর আগেও গুরুত্বপূর্ণ ছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.