যুক্তরাজ্যে গত বছর মুসলিমদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুহার অন্য ধর্মাবলম্বীদের তুলনায় অনেক কম ছিল।
নতুন এক গবেষণায় বলা হয়েছে, এর কারণ হচ্ছে রমজানের সময় রোজা রাখা।
জার্নাল অব গ্লোবাল হেলথে বৃহস্পতিবার এ সংক্রান্ত গবেষণাটি প্রকাশ পেয়েছে। সেখানে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোজা রাখা মুসলিমদের মধ্যে করোনায় মারা যাওয়ার হার অনেকটাই কম ছিল।
বিশ্বজুড়ে এক মাস ধরে রমজান মাসে রোজা রাখেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এসময় সুবেহ সাদিক থেকে ধরে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন তারা।
যুক্তরাজ্যে ৩০ লাখের বেশি মুসলিম রয়েছে।
যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ।
এসব মুসলিমের অধিকাংশই আবার দক্ষিণ এশীয় বংশোদ্ভূত।
ওই গবেষণায় বলা হয়েছে, আমরা দেখতে পেয়েছি যে রমজানের সময় রোজা পালন করা ব্যক্তিদের ক্ষেত্রে করোনায় মৃত্যুর উল্লেখ্যযোগ্য প্রভাব ছিল না।