যুক্তরাজ্যে সপ্তাহে দু’বার করোনা পরীক্ষা বাধ্যতামূলক

ইংল্যান্ডে সপ্তাহে দু’বার করোনাভাইরাসের পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী শুক্রবার থেকে প্রত্যেককে এক সপ্তাহে দু’বার করেনার পরীক্ষা করাতে হবে।
সরকারের করোনা পরীক্ষার কর্মসূচির আওতায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।

দ্রুত করোনা পরীক্ষা করো যায় এমন কিট সহজলভ্য করা হচ্ছে।
টেস্টিংয়ের বিভিন্ন স্থান, ফার্মেসিতে এগুলো পাওয়া যাবে।
এসব কিটের মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই করোনা পরীক্ষা সম্ভব।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে, এর মাধ্যমে নতুন করে করোনার প্রাদুর্ভাব প্রতিহত করা যাবে।
দেশটিতে সাম্প্রতিক সময়ে লকডাউন শিথিল করা হয়েছে।
তবে এই কর্মসূচির বিরোধীরা বলছেন, এর মাধ্যমে সাধারণ মানুষের প্রচুর অর্থ ব্যয় হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.