মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র না থাকায় ১৯১ বাংলাদেশিসহ আটক ২৬৯

বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের স্তেপাকের নির্মাণাধীন একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ২৬৯ বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ।

আটকদের মধ্যে ১৯১ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ৪৪ পুরুষ ও ১৩ নারী, মিয়ানমারের ১৮ পুরুষ ও একজন নারী। এ ছাড়া ভিয়েতনামের দুজন নারী রয়েছেন। তাদের বেশির ভাগই ওই নির্মাণস্থলে কর্মরত ছিলেন।

স্থানীয় সময় বুধবার (৭ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল দজাইমি দাউদ।

আটকদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(গ) এবং ১৫(১)(গ) এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) এর অধীনে তদন্ত করা হবে।

এ অভিযানে পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ, সিভিল ডিফেন্স ফোর্স এবং শ্রম বিভাগের প্রায় ১২০ জন কর্মকর্তা ও কর্মী এ সমন্বিতভাবে অভিযান পরিচালনা করেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.