শাহজালালে ডিটারজেন্টের সঙ্গে স্বর্ণের গুঁড়া!

1465322536হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নিজাম উদ্দিন নামে এক যাত্রীর কাছে থাকা দুটি ডিটারজেন্টের প্যাকেট থেকে এক কেজি ৪০০ গ্রাম স্বর্ণের গুঁড়া উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিজাম উদ্দিনের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। বাবার নাম মো. আলী সেখ। তিনি মালয়েশিয়া থেকে এমএইচ ১০২ ফ্লাইটে মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করেন।
এক বার্তায় শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমান থেকে অবতরণের পর নিজামকে অনুসরণ করে গোয়েন্দারা। এসময় কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার কাছে কোনো স্বর্ণ আছে কি-না তা জিজ্ঞাসা করা হলে নেই বলে তিনি জানান।
পরবর্তীতে ব্যাগেজ কাউন্টারে এনে অন্যান্য সংস্থার লোকজনের সামনে তল্লাশি করে তার সঙ্গে থাকা দুটো ব্যাগেজে দুটি ডিটারজেন্ট পাউডারের প্যাকেট পাওয়া যায়। প্যাকেট দুটি খোলা হলে ডিটারেজন্ট পাউডারের সঙ্গে স্বর্ণের গুঁড়া পাওয়া যায়।
পরে বালতিতে পানি এনে ডিটারজেন্ট গুলিয়ে চালুনি দিয়ে ছেকে প্রায় ১ কেজি ৪০০ গ্রাম স্বর্ণের গুঁড়া পাওয়া যায়। এগুলোর মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.