ইতালিতে ১৫ অঞ্চলকে হলুদ ঘোষণা, খুলছে সব প্রতিষ্ঠান

ইতালির ১৫টি অঞ্চলকে হলুদ জোন ঘোষণা করেছে দেশটির সরকার।
এর ফলে এসব অঞ্চলে চলাচল শিথিল করা হয়েছে।
সোমবার থেকে এসব অঞ্চলের বার, রেস্টুরেন্ট, সিনেমা, থিয়েটারসহ সকল প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চালাতে পারবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইতালিতে করোনা সংক্রমণ আগের তুলনায় অনেক কমেছে, তবে এখনও নিয়ন্ত্রণে নয়।
এ অবস্থা বিবেচনায় রেখে দেশটির সরকার ঝুকিপূর্ণ অঞ্চলকে আলাদা করে শিথিলতার ঘোষণা দিয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী রোবেরতো স্পেরেন্সা শনিবার নতুন নিয়মের তথ্য নিশ্চিত করেন।

ইতালিতে এখনও দৈনিক গড়ে ১৫ হাজার আক্রান্ত এবং মৃত্যু গড়ে ৩০০ ছাড়িয়ে যায়।
দেশটিতে সাধারণ মানুষের মধ্যে টিকা দেয়া হচ্ছে ৬৫
ঊর্ধ্ব ব্যক্তিদের। তবে নার্স, ডাক্তার ও প্রশাসনিক কর্মকর্তারা বয়সসীমার বাইরে।

হলুদ জোনে ফিরে আসায় ইতালির প্রায় ৫ কোটি নাগরিকের চলাচল শিথিল হয়েছে।
তারা বাইরে রেস্টুরেন্ট, বারে খেতে পারবেন, তবে কেউ ভেতরে বসতে পারবেন না। রেস্টুরেন্ট ও বারের বাইরে টেবিলে বসে খেতে পারবেন।
শুধুমাত্র সিনেমা, থিয়েটারে চেয়ারে বসা যাবে, রাত ৯টার পর বন্ধ করতে হবে এসব প্রতিষ্ঠান। ১০টা থেকে জারি হবে কারফিউ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.