ঈদের আগে দেশের বাজারে বাড়ছে না স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লেও ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়বে না।
তবে বিশ্ববাজারে দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে ঈদের পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে স্বর্ণ ব্যবসায়ীদের এই সমিতি। বিশ্ববাজারে দাম ওঠা-নামার ওপর নির্ভর করে বাংলাদেশে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়।

বিশ্ববাজারে স্বর্ণ বড় দরপতনের মধ্যে পড়ায় গত মার্চে দেশের বাজারে দুই দফা স্বর্ণের দাম কমানো হয়।
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পর ইতোমধ্যে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০০ ডলারের উপরে বেড়ে গেছে।
এ হিসাবে বাজুস চাইলে এখনই ভরিতে স্বর্ণের দাম পাঁচ হাজার টাকা বাড়িয়ে দিতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.