মাথাপিছু আয় বাড়ায় বিশ্বে অনন্য নজির স্থাপন বাংলাদেশের

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বিশ্বে অনন্য এক নজির গড়েছে বাংলাদেশ।
মাত্র এক বছরেই ৯ শতাংশ বেড়ে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ২২৭ ডলার।
একনেক সভায় এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকারের খরচ ২ লাখ ২৫ হাজার ৩শ ২৪ কোটি টাকা।
সভার সূচনা বক্তব্যে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দিয়ে করোনা মহামারিতে যেন খাদ্য সংকট না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাসে টালমাটাল বিশ্ব অর্থনীতি।
সংকট মোকাবিলায় শুরু থেকেই কৃষি উৎপাদন ব্যবস্থাকে সচল রাখার কৌশল নিয়েই এগিয়েছে বাংলাদেশ।
এরপরও প্রযুক্তিনির্ভর কৃষিখাত নিশ্চিতে এখনও বেশ পিছিয়ে বাংলাদেশ।
এবার সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকেই এলো তাগিদ।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.