সারাবিশ্বের মতো কুয়েতেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এত দিন নানা ধরনের বিধিনিষেধে পাশাপাশি দেশটিতে বলবৎ ছিল বিভিন্ন মেয়াদি কারফিউ ও লকডাউন।
এরই অংশ হিসেবে দীর্ঘদিন ধরে রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোতে বসে খাওয়ার পরিবর্তে কেবল পার্সেলের অনুমতি ছিল।
তবে পরিস্থিতি উন্নতি হওয়ায় রেস্টুরেন্টগুলোতে বসে খাওয়ার অনুমোদন দিয়েছে কুয়েত সরকার।
এমন সিদ্ধান্তে বেশ খুশি রেস্টুরেন্ট মালিকসহ প্রবাসী বাংলাদেশিরা।
সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ায় স্থানীয় সময় রোববার থেকে রেস্টুরেন্টগুলোতে ডাইন-ইন এর অনুমতি দিয়েছে কুয়েত সরকার।
এখন থেকে রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোতে ভোর ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বসে খাওয়ার সুযোগ পাবেন।
এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করে এক প্রবাসী বলেন, এতে প্রবাসীদের ভোগান্তি কমে আসবে।
