গন্ধ শুঁকে করোনাভাইরাস শনাক্ত করতে পারে কুকুর

করোনাভাইরাস সংক্রমণের আতঙ্ক নিয়ে দিন কাটছে মানুষের।
ট্রেনে-বাসে সহযাত্রীরা তো বটেই এমনকি পরিবার-পরিজনের মধ্যেও সন্দেহের দেওয়াল তুলে দিয়েছে করোনা।
কে যে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত সেটা বোঝা দায়।
করোনাভাইরাসের টেস্ট ছাড়া জানার উপায় নেই।
তবে যুক্তরাজ্যের নতুন একটি গবেষণায় দেখা গেছে, কোনো মানুষ করোনায় আক্রান্ত কিনা সেটা গন্ধ শুঁকেই শনাক্ত করতে পারে উচ্চ প্রশিক্ষিত কুকুর কুকুর।

লন্ডন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন-এর গবেষকরা জানান, প্রায় ৮২ থেকে ৯৪ শতাংশ ক্ষেত্রে কুকুর গন্ধ শুঁকেই শনাক্ত করতে পারছে কে কোভিডে আক্রান্ত।
এমনকি উপসর্গ নেই এমন আক্রান্তদেরও সহজেই চিহ্নিত করতে পারছে।

গবেষণায় গবেষকরা ৬টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সামনে ২০০ জন ব্যক্তির ব্যবহার করা মোজা রাখেন।
দেখা গেছে, ওই ২০০ জনের মধ্যে যারা কোভিডে আক্রান্ত, তাদের সহজেই চিহ্নিত করতে পেরেছে কুকুরের দলটি।
গবেষক দলের সদস্য ক্লেয়ার গেস্ট বলেন, কুকুরের ঘ্রাণশক্তি এতটাই তীক্ষ্ণ ওরা সহজেই বুঝতে পারে কোভিডের উপস্থিতি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.