শ্রীলঙ্কাকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বাংলাদেশ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংককে ২০ কোটি ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এ লক্ষ্যে সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল বুধবার (২৬ মে) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

যখন বৈদেশিক মুদ্রার সংকটে ভুগছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা, তখন বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে একের পর এক রেকর্ড গড়ছে।
গৃহযুদ্ধের ক্ষত, উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত বৈদেশিক ঋণসহ নানা কারণে এ মুহূর্তে বেশ চাপে রয়েছে শ্রীলঙ্কার অর্থনীতি।
বর্তমানে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছে ৪ বিলিয়ন ডলারের ঘরে।
এদিকে মহামারি করোনার মাঝেও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৪৫ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে।
এ অবস্থায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রথমবারের মতো ঋণ দিয়ে শ্রীলঙ্কার প্রতি বন্ধুত্বের হাত বাড়াচ্ছে বাংলাদেশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.