গোপনে ২৩ বছরের ছোট সিমন্ডসকে বিয়ে করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

গোপনে বিয়ে সেরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়েস্টমিন্সটার ক্যাথেড্রলে এক গোপন অনুষ্ঠানের মাধ্যমে জনসনের বিয়ে সম্পন্ন হয়েছে।

বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে প্রেমিকা ক্যারি সিমন্ডসকে বিয়ে করেন তিনি।
এর আগে ২০১৯ সালের শেষের দিকে তাদের বাগদান হয়।

৫৬ বছর বয়সী বরিস জনসনের এটি তৃতীয় বিয়ে হলেও তার চেয়ে ২৩ বছরের ছোট ক্যারি সিমন্ডসের এটা প্রথম বিয়ে।
এর আগে এক ঘোষণায় জানানো হয়েছিল যে, ২০২২ সালের জুলাই মাসে তাদের বিয়ের অনুষ্ঠান হবে।
সে অনুযায়ী, আত্মীয়-স্বজনদের কাছে বিয়ের নিমন্ত্রণপত্রও পাঠানো হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.