ব্রিটেনে করোনাভারাসের তৃতীয় ঢেউ

যুক্তরাজ্যে করোনার তৃতীয় ঢেউ শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
যুক্তরাজ্যের এক বিজ্ঞানী এ বিষয়ে সতর্ক করেছেন।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাভি গুপ্তা বলেন, যদিও নতুন সংক্রমণ তুলনামূলকভাবে কম তবে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ছে।

করোনাভাইরাসের বি.১.৬১৭.২ ধরনটি গত অক্টোবরে ভারতে প্রথম শনাক্ত হওয়ায় এটি ভারতীয় ধরন হিসেবেই বেশি পরিচিত।
ভাইরাসের এই পরিবর্তিত রূপটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে সক্ষম।
ফলে সংক্রমণের গতি বেড়ে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে ভারতে দৈনিক সংক্রমণ বৃদ্ধি এবং মৃত্যুর পেছনে এই ধরনটিই দায়ী বলে ধারণা করা হয়।

ইংল্যান্ডে করোনাভাইরাসের কারণে যে বিধি-নিষেধ জারি করা হয়েছে তা আগামী ২১ জুন তুলে নেয়া হবে।
রাভি গুপ্তা বলছেন, এই বিধি-নিষেধ জারি রাখা প্রয়োজন।
বিধি-নিষেধ তুলে নেয়া হলে সংক্রমণের গতি আরও বেড়ে যেতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.