জিডিপি প্রবৃদ্ধিতে এশিয়ার শীর্ষ অবস্থানে বাংলাদেশ

বৈশ্বিক মহামারির মধ্যে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ অর্জিত হয়েছে।
বাংলাদেশের এই জিডিপি প্রবৃদ্ধি এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ কথা জানান অর্থমন্ত্রী।
‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে অর্থমন্ত্রী সংসদে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

করোনাভাইরাসের মধ্যেও প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিকে স্থিতিশিল রাখতে পেরেছেন উল্লেখ করে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘মহামারির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার একটি বুদ্ধিদীপ্ত ও সম্প্রসারণশীল আর্থিক নীতি গ্রহণ করেছে এবং দেশের অর্থনীতিকে স্থিতিশিল রাখতে পেরেছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.