প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মারকেলের ঘরে এসেছে দ্বিতীয় সন্তান।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কন্যা শিশুর জন্ম দিয়েছেন মেগান মারকেল।
জানা গেছে, তাদের কন্যা সন্তানের নাম রাখা হয়েছে লিলিবেট ‘লিলি’ ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর।
এক বিবৃতিতে হ্যারি-মেগান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা হাসপাতালে তাদের কন্যা শিশুর জন্ম হয়েছে।
শুক্রবার সকালে তাদের সন্তান পৃথিবীর আলো দেখেছে। বর্তমানে মা ও সন্তান ভালো আছে।