অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনার চলমান পরিস্থিতির মধ্যে যত দ্রুত সম্ভব ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে এবং সেটি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে।
শনিবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি ১৯তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও ২৩তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘একটি বিষয়ে আপনারা কনসার্ন, আমি নিজেও কনসার্ন।
সেটা হলো আমাদের ভ্যাকসিনেশন, এটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন।
যত দ্রুত সম্ভব এটা আমাদের করতে হবে এবং সেটা করা হচ্ছে।
আপনারা শিগগিরই সেটার রেজাল্ট পাবেন।’