চুমুর ঘটনায় অবশেষে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

করোনাভাইরাসের বিধিনিষেধের মধ্যে সহকারীকে চুমু খাওয়ার ঘটনায় আরও বিপাকে পড়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
দেশজুড়ে দাবি উঠেছে তার পদত্যাগের।
ম্যাট হ্যানককের পদত্যাগ চেয়েছে ব্রিটিশ লেবার পার্টি।
তাকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবি করেছে যুক্তরাজ্যের বহু সাধারণ মানুষ। তারা বলছে, করোনা বিধিনিষেধ আইন প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন ম্যাট হ্যানকক, আর তিনিই সে আইন ভঙ্গ করেছেন।
যা গুরুতর অপরাধ।
দেশের উচ্চপদস্থ একজন কর্মকর্তা হিসেবে তার পদত্যাগ করা উচিত।

ম্যাট হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি করেছে ব্রিটিশ লেবার পার্টি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি এ দাবি জানায় দলটি।
হ্যানককের এমন আচরণকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছে লেবার পার্টি। হ্যানকককে পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছে ব্রিটিশ লিবারেল ডেমোক্র্যাটদের পক্ষ থেকেও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.