দেশে ফিরলেন থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ বাংলাদেশি যাত্রী

থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ বাংলাদেশি বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।
আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ বাংলাদেশি নাগরিকদের সঙ্গে থাইল্যান্ডের নাগরিকরাও ঢাকায় ফিরেছেন বলে জানা গেছে। শনিবার বিকেলে তারা ঢাকায় ফেরেন।
আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হাই থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের এ নিয়ে গত এক বছরে ১৫ দফায় ফিরিয়ে আনা হলো।
এছাড়া থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস আরও ২ দফায় ১৩৫ জন বাংলাদেশিকে কম্বোডিয়া থেকে ফিরিয়ে আনে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.