পাঁচ দেশের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের দেশ জার্মানি।
বুধবার থেকে ব্রিটেন, পর্তুগাল, রাশিয়া, ভারত এবং নেপালের নাগরিকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে।
এসব দেশের যেসব পর্যটক ভ্যাকসিনের দু’টি ডোজই গ্রহণ করেছেন তাদের জার্মানিতে প্রবেশের পর কোয়ারেন্টাইনেও থাকতে হবে না।
তবে যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের অবশ্যই ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
কিন্তু জার্মানিতে প্রবেশের পর কোয়ারেন্টাইনে থাকাকালীন সময়ে পঞ্চম দিনের মধ্যে যদি করোনার নেগেটিভ রিপোর্ট পাওয়া যায় তবে আর ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না।