মোবাইলে ক্ষুদেবার্তা না পেয়ে করোনা টিকাদান কেন্দ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের (সিডিসি) লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
তিনি বলেন, ‘ক্ষুদে বার্তা না পেয়ে অনেকেই টিকাদান কেন্দ্রে ভিড় করছেন।
অনেক কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় থাকছে না। ফলে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি তৈরি হচ্ছে।’
গণটিকাদান কেন্দ্রে যেন ভিড় না হয় সে লক্ষ্যে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি বৃদ্ধি করা প্রয়োজনে বলে জানান তিনি।
রোববার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।