‘অর্ধেক বাস চললে পরিবহন সংকট দেখা দেবে’

সরকারের নির্দেশনা অনুযায়ী অর্ধেক বাস চললে পরিবহন সংকট দেখা দেবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
সংগঠনটির দাবি, সড়কে অর্ধেক বাস চললে যাত্রীর চাপ বাড়বে।
এতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।

সোমবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার বিধিনিষেধ শিথিল করে আগামী ১১ আগস্ট থেকে গণপরিবহন চলাচল করার অনুমতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, গাড়ির আসন সংখ্যার সমানসংখ্যক যাত্রী অর্থাৎ যত আসন তত যাত্রী নিয়ে চলাচল করবে।
এজন্য আমরা সরকারের নির্দেশনা মেনেই বর্ধিত ভাড়া না নিয়ে আগের ভাড়ায় গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছি।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকাসহ দেশের সব পরিবহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.