দেশের ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৪৬২ জন মানুষ টিকার আওতায় এসেছে।
এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৬৩০ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ লাখ ৩২ হাজার ৮৩২ জন।
এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৪ লাখ ৬৬ হাজার ৪২৪ জন ও নারী ৫৯ লাখ ৮৪ হাজার ২০৬ জন।
দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২৯ লাখ ৯৯ হাজার ৯৬৫ জন পুরুষ ও ১৭ লাখ ৩২ হাজার ৮৬৭ জন নারী।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।