নেইমারের পিএসজির সঙ্গে ‌চুক্তি করে ফেললেন মেসি

লিওনেল মেসিকে ধরে রাখার জন্য শেষবারও প্রাণান্তকর চেষ্টা করেছে বার্সেলোনা।
কিন্তু, যাদেরকে গুডবাই বলে দিয়ে এসেছেন, সেখানে আর ফিরে যাচ্ছেন না মেসি।
বরং, পিএসজিতে যাওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছিল, অবশেষে সেটাই সত্যি হতে চলেছে।

সব জ্বল্পনা-কল্পনার অবসান ঘটেছে অবশেষে।
পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন মেসি।
স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি হয়ে গেছে মেসির।
শুধু এখন আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। খুব দ্রুতই ঘোষণা চলে আসবে।
এর মধ্যে যা জানা যাচ্ছে, প্যারিসের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন মেসি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.