এক সপ্তাহে দেশে ক’রোনার সব সূচকই নিম্নমুখী

দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্ত, সুস্থ রোগী ও মৃত্যুর সংখ্যা কমেছে।
চলতি বছরের করোনা সংক্রমণের ইপিডেমিওলজিক্যাল ৩১তম সপ্তাহে (২ থেকে ৮ আগস্ট পর্যন্ত) রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে মোট তিন লাখ ২৬ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়।

একই সময়ে পরীক্ষায় আক্রান্ত হিসেবে ৮৯ হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া সুস্থ হয়েছেন এক লাখ ১২ হাজার ১৮১ ও মারা গেছেন এক হাজার ৭৩৬ জন।

৩২তম সপ্তাহে দুই লাখ ৯১ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৬৫ হাজার ২০৭ জন।
একই সময়ে সুস্থ হয়েছেন ৮৭ হাজার ২৫১ ও মারা গেছেন এক হাজার ৫২৩ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.