মালয়েশিয়া থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা, উদ্বিগ্ন প্রবাসীরা

মালয়েশিয়াসহ ১১ দেশের যাত্রীরা করোনার সম্পূর্ণ টিকা ডোজ না নিলে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না- এমনটাই জানিয়েছে (বেবিচক) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

১৬ আগস্ট থেকে আকাশপথে চলাচলের নতুন এই বিধিনিষেধ জারি করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা জারি না করা পর্যন্ত এ বিধিনিষেধ জারি থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বেবিচকের এমন নির্দেশনায় দেশটিতে থাকা অবৈধ প্রবাসী যারা দেশে ফিরতে চাচ্ছেন তারা অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন।
কারণ মালয়েশিয়াতে রিক্যালিব্রেশন কর্মসূচির মাধ্যমে দেশটিতে থাকা অবৈধদের দেশের যাওয়ার যে সুযোগ দিয়েছে তা ব্যাহত হওয়ার আশঙ্কায় রয়েছেন তারা।
এছাড়া মালয়েশিয়ার জেলখানায় সাজা শেষে দেশে ফিরবেন এমন ব্যক্তির আত্মীয়স্বজনরাও টেনশনে রয়েছেন।

এদিকে বেবিচকের জারি করা নোটিশের বিষয়ে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সিদ্ধান্ত না জানালেও মিশনে বিষয়টি নিয়ে ১৭ আগস্ট কর্মকর্তারা বৈঠক করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে বেবিচকের নির্দেশনায় বলা হয়, করোনার ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) না নিলে ১১টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করা যাবে না।
১১টি দেশের তালিকায় রয়েছে- মালয়েশিয়া, আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, সোয়াজিল্যান্ড, জর্জিয়া, ইরান, লিবিয়া, মঙ্গোলিয়া, স্পেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.