মাদ্রাসা খুলে দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুহতামিমদের সাক্ষাৎ

মাদ্রাসা খোলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন কওমী মাদ্রাসার মুহতামিমদের একটি প্রতিনিধি দল।

গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মুহতামিম ও হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীর পুত্র মাওলানা মোরশেদ বিন নুর।

বুধবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, জামিয়া নুরিয়া কামরাঙ্গিচর মাদ্রাসার মুহতামিম আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম পরিষদের সদস্য মাওলানা মুহাম্মাদ ইয়াহিয়া, সিলেট জামিয়া দরগাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়া জামিয়া দারুল আরকামের মুহতামিম মাওলানা সাজিদুর রহমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.