জিয়াউর রহমানের বিরুদ্ধে সরকারের মিথ্যাচার জনগণ বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ একটি তাবেদার রাজনৈতিক দল। আওয়ামী লীগের সরকার একটা পুতুল সরকার।
তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। জনগণ থেকে বিচ্ছিন্ন একটি সরকার।
সে কারণে তারা মিথ্যা দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়।’
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে মিথ্যা কথা বললে কেউ বিশ্বাস করবে না।
কারণ জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, তিনি পরবর্তীকালে যখন দায়িত্ব পেয়েছেন তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে এ দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
তিনি চির ভাস্বর হয়ে আছেন।’