ডেল্টার বিরুদ্ধে ভ্যাক্সিন কতটুকু কার্যকর, জানা গেলো নতুন গবেষণায়

করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধে বর্তমানে প্রচলিত বিভিন্ন টিকা কম কার্যকর বলে এক গবেষণায় উঠে এসেছে।
যুক্তরাজ্য এ বিষয়ে বড় পরিসরে এক গবেষণা চালানোর পর এমন তথ্য উঠে এসেছে। সেক্ষেত্রে করোনা টিকার দুই ডোজ নেয়া ব্যক্তিদের জন্য বুস্টার ডোজ দেয়ার দাবি আরও জোরদার হতে পারে বলে মনে করা হচ্ছে।

ফাইজার এবং বায়োএনটেকের টিকার দুই ডোজ দেয়ার ৯০ দিন পর টিকার কার্যকারিতা কমতে থাকে।
তবে এই টিকা এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা করোনার বড় ধরনের জটিলতা রুখে দিতে সক্ষম।
গবেষণায় দেখা গেছে, টিকা নেয়া ব্যক্তি ডেল্টায় আক্রান্ত হলে তার শরীরে যে পরিমাণ ভাইরাসের উপস্থিতি পাওয়া, সেটা টিকা না নেয়া ব্যক্তির শরীরে ভাইরাসের উপস্থিতির সমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.