ভ্যালেন্টাইন দম্পতি উড়ে বেড়ালেন আকাশে

love-in-air01ঢাকা: ভ্যালেন্টাইন ডে’তে বিজয়ী যুগলের হেলিকপ্টারে করে আকাশে ওড়ার মধ্য দিয়ে শেষ হলো ‘লাভ ইজ ইন দ্য ইয়ার’ ক্যাম্পেইন। ই-কমার্স পোর্টাল এখনই ডটকম মাস্টারকার্ডের সহযোগিতায় এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করে।

অংশগ্রহণকারীরা এখনই ডটকম থেকে পণ্য কেনার মধ্য দিয়ে তাদের ভালোবাসার মানুষের জন্যে ভিডিও, এসএমএস বা ইমেইলের মাধ্যমে মেসেজ শেয়ার করেছেন। একটি বিচারক প্যানেল সবচেয়ে রোমান্টিক মেসেজগুলো নির্বাচন করেছেন। এই প্যানেলের অন্যতম সদস্য হিসেবে ছিলেন তারকা দম্পতি মোস্তফা সারওয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা, এখনই ডটকমের সিইও শামীম আহসান, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং এখনই ডটকমের ডিরেক্টর-স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং কামরুন আহমেদ।

বিজয়ী মেসেজ প্রেরক পুরস্কার হিসেবে তার প্রিয়তমাকে নিয়ে ঢাকার স্কাইলাইনে হেলিকপ্টারে ঘুরে বেড়াবার সুযোগ পেয়েছেন। ‘লাভ ইজ ইন দ্য এয়ার’ শিরোনামের এই কার্যক্রম শেষ হয়েছে আবাহনী মাঠে।

ফয়সাল কবীর ঢাকার আকাশে হেলিকপ্টারে ওড়ার প্রথম পুরস্কার পেয়েছেন। মোহাম্মদ আমিনুল দ্বিতীয় পুরস্কার এবং তানভীর ফয়সাল তৃতীয় পুরস্কার পেয়েছেন। অন্যান্য পুরস্কারের মধ্যে ছিল ওয়েস্টিন হোটেলে ক্যান্ডেল লাইট কাপল ডিনার, কক্সবাজারের প্রাসাদ প্যারাডাইসে ২ রাত ও ৩ দিন থাকার সুযোগ, ইউনিলিভারের পক্ষ থেকে বিশেষ গিফট হ্যাম্পার এবং এলিমেন্ট ফাইভের পক্ষ থেকে বিশেষ গিফট ভাউচার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.