মাঝ আকাশে উড়োজাহাজ-হেলিকপ্টারের সংঘর্ষ

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মাঝ আকাশে একটি উড়োজাহাজ ও হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দু’জন নিহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় সকালে চ্যান্ডলার শহরের ফিনিক্স বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজের সঙ্গে একটি হেলিকপ্টারের ধাক্কা লাগে।
এরপর হেলিকপ্টারটি একটি মাঠে বিধ্বস্ত হয় এবং হেলিকপ্টারটিতে থাকা দু’জন নিহত হন।

তবে দুর্ঘটনার পর উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। উড়োজাহাজটির ভেতরে একজন প্রশিক্ষক ও একজন শিক্ষার্থী পাইলট ছিলেন।
তারা দুজনই সুস্থ আছেন। দুর্ঘটনার কারণে বিমানবন্দরটি কয়েক ঘণ্টা বন্ধ ছিল বলে জানান পুলিশ সার্জেন্ট জেসন ম্যাকক্লিম্যান্স।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.