চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গত ছয় মাসে যাত্রীরা বৈধভাবে ছয় টনের বেশি সোনা নিয়ে এসেছেন।
এর বাজারমূল্য তিন হাজার ১৬৫ কোটি টাকার বেশি।
শুল্ক পরিশোধ করে এই সোনার বেশির ভাগই আনছেন প্রবাসী বাংলাদেশিরা।
বার আকারে এসব সোনার বড় অংশ আসছে দুবাই থেকে।
করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে চট্টগ্রাম থেকে ফ্লাইট চলাচল পুরোদমে শুরু হয়নি; আন্তর্জাতিক ফ্লাইট চলছে গুটিকয়েক।
এরই মধ্যে যে পরিমাণ সোনা এসেছে তা গত বছরের তুলনায় অনেক বেশি।
২০২০ সালে সরকার বৈধভাবে সোনা আনার অনুমতি দেয়।