চীনের প্রভাব ঠেকাতে ৩৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইইউ

বিশ্বে চীনের প্রভাব ঠেকাতে ৩৪০ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক বিনিয়োগ পরিকল্পনা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলছেন, ‘গ্লোবাল গেটওয়ে স্কিম’ নামে ইইউর এই বিনিয়োগ প্রকৃত পক্ষে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের (বিআরআই) বিকল্প হবে।
গতকাল চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের বিকল্প এই মহাপরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের এই বিশাল অঙ্কের বিনিয়োগ ২০২৭ সালের মধ্যে বিশ্বব্যাপী অবকাঠামো, ডিজিটাল ও জলবায়ু প্রকল্পে ব্যয় করা হবে।
ইইউ সদস্যরা এ প্রকল্পের অর্থ জোগান দেবে।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ‘গ্লোবাল গেটওয়ে স্কিম’ নামক এ পরিকল্পনাটি একটি বিশ্বস্ত ব্র্যান্ড হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.