দেউলিয়া হওয়ার পথে শ্রীলঙ্কা সরকার!

করোনা মহামারিতে বড় ধরনের আর্থিক ও মানবিক সংকটের মুখোমুখি শ্রীলঙ্কা।

আশঙ্কা করা হচ্ছে, ২০২২ সালেই দেউলিয়া হতে পারে দেশটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্যা গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, রেকর্ডমাত্রায় মূল্যস্ফীতি বৃদ্ধি, দ্রব্যমূল্যের আকাশছোঁয়া দাম এবং রাষ্ট্রীয় কোষাগার শূন্য হয়ে পড়ায় দেউলিয়া হওয়ার এমন আশঙ্কা প্রবল হচ্ছে।

এই সংকটের জন্য করোনাভাইরাস মহামারি আংশিকভাবে দায়ী।

ভাইরাসের সংক্রমণ ঠেকাতে থমকে আছে পর্যটন খাত। যা প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতিতে।

সামগ্রিকভাবে উচ্চ ব্যয় ও করের ফলে রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব কমেছে।

চীনের কাছে বড় ঋণ এবং কয়েক দশকের মধ্যে বিদেশি মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে।

দেশি ঋণ ও বিদেশি বন্ডের টাকা শোধ করতে সরকার টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি বেড়েছে।

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুসারে, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ৫ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে এসেছে শ্রীলঙ্কায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.