ভারতসহ ৮ দেশের সঙ্গে ফ্লাইট বাতিল করলো হংকং

ভারতসহ ৮ দেশের সঙ্গে দুই সপ্তাহের জন্য ফ্লাইট বাতিল করেছে হংকং।
করোনার উচ্চ সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়া ঠেকাতে ৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এখবর জানিয়েছে।

ভারত ছাড়াও ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পাকিস্তান ও ফিলিপাইন।
বুধবার এক সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম।

সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ববিধিমালাও কঠোর করছে হংকং।
রেস্তোরাঁগুলোতে রাতে নৈশভোজ করা যাবে না, পানশালা, জিম ও বাথহাউস বন্ধ থাকবে বলে জানিয়েছেন লাম।

হংকংয়ে নীরবে সংক্রমণ ছড়াতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.