বিমানে ‘কাঁচা বাদাম’ গানে মাতিয়ে রাখলেন বিমান সেবিকা

আলোচিত সেই কাঁচা বাদাম গানটি বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
দেশ-বিদেশে অনেক তারকা কাঁচা বাদামের গানটি গাইছেন।
এখন আকাশেও ভাইরাল বীরভূমের ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম…’ গান। কাঁচা বাদাম গানে বিমানে নেচে মাতিয়েছেন এক বিমান সেবিকা।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্পাইসজেটের বিমান সেবিকা উমা মীনাক্ষি ফাঁকা বিমানে ‘কাঁচা বাদাম’ গানের তালে নেচে নেটমাধ্যমে ভাইরাল হয়েছেন।
বৃহস্পতিবার নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই ভিডিও।

কাঁচা বাদাম গানের জন্য সুপরিচিত হয়ে উঠেছেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর।
বাদাম বিক্রি করার সময় তিনি এই গানটি গেয়ে থাকেন।
কিন্তু সেটা নেটামাধ্যমে ভাইরাল হয়।
রাতারাতি তারকা বনে যান ভুবন।

কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার পর নানান জায়গা থেকে তার ডাক পড়ে। এমনকি কলকাতা পৌরসভা ভোটেও তাকে প্রচারের কাজে লাগিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল।

বিমানে ভুবনের গানে নাচার দৃশ্য ভাইরালের পর নেটবাসী বলছেন, কাঁচা বাদামের উন্মাদনা যে কতটা এবং সাধারণ মানুষের মধ্যে এর যে প্রভাব উমার নাচ তারই একটা উদাহরণ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.