১০ শলাকা সিগারেটের দাম ১৫০ টাকা করার দাবি

প্রিমিয়াম স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরামূল্য ১৫০ টাকা নির্ধারণ করে ৯৭ টাকা ৫০ পয়সা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করার দাবি জানানো হয়েছে।
সুনির্দিষ্ট করারোপের মাধ্যমে তামাকপণ্যের মূল্যবৃদ্ধি চায় অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)।

এছাড়া তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষায় নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের খুচরামূল্য ৫০ টাকা নির্ধারণসহ সব তামাকপণ্যে সুনির্দিষ্ট করারোপের মাধ্যমে মূল্যবৃদ্ধির দাবি জানিয়েছে আত্মা।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.