হালাল পণ্য-ফ্রিল্যান্সিং অন্তর্ভুক্ত করে রপ্তানি নীতি

হালাল পণ্য, ফ্রিল্যান্সিং, করোনার প্রেক্ষাপটে মেডিকেল ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীকে অন্তর্ভুক্ত করে ‘রপ্তানি নীতি আদেশ ২০২১-২০২৪’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।
গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা জানান।

তিনি বলেন, ‘রপ্তানি নীতি ২০২১-২০২৪’, বাণিজ্য মন্ত্রণালয় এটার উদ্যোক্তা। আমাদের রপ্তানি খাতে চাহিদা ও বিশ্ব বাণিজ্য পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি প্রণয়নের জন্য তিন বছর পর পর রপ্তানি নীতি পরিবর্তন করা হয়।
এরই পরিপ্রেক্ষিতে এটা আনা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.