কুয়ালালামপুর-ঢাকা রুটের ফ্লাইটের ভাড়া কমানোর দাবি

কুয়ালালামপুর-ঢাকা রুটে আকাশপথে টিকিটের দাম দেড় থেকে দ্বিগুণ বেড়ে যাওয়ায় ক্ষোভপ্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সবাইকে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

তাই এয়ারলাইন্স কর্তৃপক্ষ, ট্রাভেল এজেন্ট, নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্টদের কাছে কুয়ালালামপুর-ঢাকা রুটের ভাড়া কমানোর দাবি জানিয়েছেন বাংলাদেশিরা।

তাদের দাবি, ভাড়া বাড়ানো হয়েছে তুঘলকি কায়দায়।
সিট নেই, যাত্রীর চাপ বেশি এসব কারণ দেখিয়ে কাটা হচ্ছে যাত্রীর পকেট।
এছাড়া অবৈধ কর্মীরা দেশে ফেরায় টিকিটের চাহিদা বেড়েছে।
কাঙ্ক্ষিত তারিখের আগেই বিক্রি হয়ে যায় ৮০ থেকে ৯০ শতাংশ টিকিট।
এ সুযোগে ভাড়া বাড়ানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কুয়ালালামপুর থেকে বাংলাদেশে যাওয়া-আসার টিকিট আগে ১১০০ রিঙ্গিতে বিক্রি হতো।
এখন শুধু যাওয়ার (ওয়ানওয়ে) টিকিট বিক্রি হচ্ছে ১৫০০-২০০০ রিঙ্গিতে।
তারপরও মিলছে না টিকিট। এ বিষয়ে সংশ্লিষ্ট কেউই কথা বলতে রাজি হননি।

ট্রাভেল এজেন্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্টদের তদারকি না থাকায় ভাড়া বাড়াচ্ছে এয়ারলাইন্সগুলো।
এমন পরিস্থিতিতে অতিরিক্ত মুনাফা না করে ঘরমুখো প্রবাসীদের জন্য ছাড় দেওয়া উচিত। কিন্তু ঘটছে উল্টো।
সব এয়ারলাইন্স টিকিটের দাম বাড়িয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.