জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি ২০২১ সালের আগস্টের শেষ সপ্তাহে তৃতীয়বারের মতো বিয়ে করেন।
এ সময় গীতিকবি মহসীন মেহেদীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি।
বিয়ের সাত মাস যেতে না যেতেই এই গায়িকা জানালেন তৃতীয় সংসারে ভালো নেই তিনি।
বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এমন ইঙ্গিত দিয়েছেন ন্যানসি। সেখানে এই গায়িকা লেখেন, ‘বিয়েটা না করলেই বরং প্রাণে না হলেও জানে বেঁচে থাকতাম। ’
ন্যানসি লেখেন, ‘আমার আর মেহেদীর সংসার জীবনের বয়স সাত মাস। এদিকে আমি অন্তঃসত্ত্বা। আমাদের দু’জনের জন্যই নতুন করে অল্প দিনের পরিচয়ে একজন আরেকজনের জীবনসঙ্গী হওয়ার সিদ্ধান্ত টুকু নেওয়া কঠিন ছিল। এরই মধ্যে একটি নতুন প্রাণের জন্ম দেওয়া যেন আনন্দের চাইতেও দ্বিগুণ ভীতি। আমার দুই ভাই, ভাবী এবং রোদেলা বাদে দুই পরিবারের কোনও সদস্যদের নতুন অতিথির আগমনের সংবাদে নেই কোনও উচ্ছ্বাস, উল্টো রয়েছে বিদ্রূপ মেশানো হতাশা। ’