স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ প্রতিরোধে আসন্ন রমজানেও রাজধানীসহ সারাদেশে টিকা কার্যক্রম চলবে স্বাভাবিক প্রক্রিয়ায়।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, যেসব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, সেখান থেকে যথারীতি টিকা নেওয়া যাবে।
কারণ, আসছে পবিত্র রমজান মাসেও সারাদেশে স্বাভাবিক প্রক্রিয়ায় টিকা কার্যক্রম চলবে।