‘রমজানেও মানুষ স্বস্তিতে নেই’

রমজানেও দেশের মানুষ শান্তি ও স্বস্তিতে নেই অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।
তারা দেশ পরিচালনায়ও সম্পূর্ণভাবে ব্যর্থ।

রোববার প্রথম রমজানে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এতিম ও আলেম ওলামাদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রায় দুই বছর পরে আমরা মাহে রমজানের প্রথম দিনে আলেম-ওলামা ও ছেলে-মেয়েদের সঙ্গে মিলিত হতে পেরেছি।
সবচেয়ে কষ্টের কথা এই মাহে রমজানে প্রতিবছর আমাদের দেশনেত্রী ১৬ কোটি মানুষের প্রিয় মানুষ, প্রিয় নেতা খালেদা জিয়ার সঙ্গে প্রতিবছর প্রথম রমজানে ইফতার করেছি।
দুর্ভাগ্য আমাদের সেই মহান দেশনেত্রী আজকে অসুস্থ গৃহবন্দি অবস্থায় রয়েছেন।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আট হাজার মাইল দূরে নির্বাসিত অবস্থায় রয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.